সোমবার, সেপ্টেম্বর ৭, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
৮ এপ্রিল ২০ ২০
৩:১৫ পূর্বাহ্ণ

দক্ষিণ সুরমায় খাদ্য সহায়তা নিয়ে মানুষের পাশে পীর ইকবাল

করোনাভাইরাস আতঙ্কে মানুষ যখন গৃহবন্দি তখন গরীব অসহায়দের পাশে দাঁড়িয়েছেন সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল। ইউনিয়নের ২৩৫টি পরিবারের হাতে তিনি তুলে দিয়েছেন খাদ্য সহায়তা। মঙ্গলবার খাদ্যসামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালাবাজার ইউনিয়নের বাঘরখলা গ্রামের কৃতিসন্তান ও সমাজকল্যান মন্ত্রণালয়ের সচিব মো. জয়নুল বারী। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার আবদুল মুন্তাকিম, সহকারী সমাজসেবা অফিসার আবুল কালাম, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, তরুণ সমাজসেবী আমিনুল ইসলাম আনহার, ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বার আব্দুর রহিম আব্দুল, মহিলা মেম্বার শিশুবান বেগম, বাঘরখলা জামে মসজিদের মুতাওয়াল্লী মো. আলাউদ্দীন, বিশিষ্ট মুরব্বী মুহিবুর রহমান, মকবুল আলী, আব্দুল আহাদ, সৈয়দ মোক্তার হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক শাহ উবায়দুল হক, সূর্যোদয় যুব সংঘের সাধারণ সম্পাদক শাকির আহমদ, ফিউচার ওয়েলফেয়ার ট্রাস্টের সহ কোষাধ্যক্ষ আবু বকর, বাঘেরখলা জামে মসজিদের ট্রেজারার এম এ ওয়াদুদ সানুর ও শাহ নুরুল আহমদ প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ