রবিবার, জুন ২৮, ২০ ২৬
এস এ ডিউক ভূঁইয়া-তিতাস(কুমিল্লা)::
৯ আগস্ট ২০ ২১
২:১৭ পূর্বাহ্ণ

তিতাসে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

কুমিল্লার তিতাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী মহিষী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা আ.লীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে রবিবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে মহিষী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আ.লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.পারভেজ হোসেন।উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.শওকত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও কড়িকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মহসীন ভূঁইয়া'র পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.ফরহাদ আহমেদ ফকির,উপজেলা আ.লীগের সাবেক সদস্য সচিব দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর,উপজেলা আ.লীগের সহ-সভাপতি শাহ আলম শান্তি,মো.আনোয়ার হোসেন ভূঁইয়া,কুমিল্লা উত্তর জেলা আ.লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মো.রাজা মিয়া সওদাগর,বলরামপুর ইউনিয়নের চেয়ারম্যান মো.নুর নবী,সাতানী ইউনিয়নের চেয়ারম্যান মো.শামসুল হক সরকার,কড়িকান্দি ইউনিয়ন আ.লীগের সভাপতি আবু ইউসুফ চিশতী,মজিদপুর ইউনিয়ন আ.লীগের মো.মোস্তাক আহমেদ ভূঁইয়া,কলাকান্দি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো.গিয়াস উদ্দিন, জিয়ারকান্দি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আবুল খায়ের ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো.গাজী সোহেল রানা প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ