শুক্রবার, জুন ২৬, ২০ ২৬
এস এ ডিউক ভূঁইয়া, তিতাস
৭ মার্চ ২০ ২২
৬:২৪ অপরাহ্ণ

হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন স্থাপিত
কুমিল্লার হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ বেড লাইন সম্বলিত  সেন্ট্রাল অক্সিজেন স্থাপন করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের  উপজেলা  উন্নয়ন প্রকল্প ও জাইকার সহযোগিতায় ১৫ লক্ষ টাকা ব্যয়ে এ সেন্টাল অক্সিজেন  স্থাপন করা হয়। হোমনা উপজেলা পরিষদের বাস্তবায়নে এই সেন্ট্রাল অক্সিজেন যথাযথ ভাবে স্থাপন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) রুমন দে উক্ত কাজের তদারকি করেন।

রবিবার সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান রেহানা বেগম এ সেন্ট্রাল অক্সিজেন স্থাপন পরিদর্শন করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আবদুছ ছালাম সিকদার,উপজেলা ডেভেলাপমেন্ট ফ্যাসিলিটেটর খালিদ মোস্তাফিজ, হাসপাতালের প্রধান সহকারী জাহাঙ্গীর আলমসহ ঠিকাদারী প্রতিষ্ঠানে লোকজন এ সময় উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আবদুছ ছালাম সিকদার বলেন, করোনা কালীন সময় ও শ্বাসকষ্ট রোগীদের প্রচুর অক্সিজেনের প্রয়োজন হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত অক্সিজেনের সরবরাহ না থাকায় রোগীদের ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করতে হয়েছে। এতে রোগীদের প্রচুর ভোগান্তি ও আর্থিক ক্ষতি  হয়েছে।হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন স্থাপিত হওয়ায় রোগীদের ভোগান্তি লাঘব  হবে এবং রোগীরা অক্সিজেনের পর্যাপ্ত সুবিধা পাবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ