বুধবার, জুন ২৪, ২০ ২৬
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি::
৯ মার্চ ২০ ২৫
৪:৪০ অপরাহ্ণ

তিতাসের কারামাতিয়া আরাবিয়া মাদরাসার তাফসীরুল কোরআন মাহফিল

কুমিল্লার তিতাসে তাহরিকে খতমে নুবুওয়্যাত বাংলাদেশ তিতাস উপজেলা শাখা ও কারামাতিয়া আরাবিয়া মাদরাসার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


গতকাল শনিবার বাদ জোহর তিতাস উপজেলার কারামাতিয়া আরাবিয়া মাদরাসা মাঠে দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করেন আমির তাহরিকে খতমে নুবুওয়্যাত বাংলাদেশ, আওলাদে রাসুল(সাঃ)শাইখুল হাদীস, আল্লামা মুফতি ড.সাইয়্যাদ মুহাম্মদ এনায়েত উল্লাহ আব্বাসী(ওয়া সিদ্দীকী পীর সাহেব জৈনপুরী)।

বাতাকান্দি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো.আনিসুর রহমান( পলিন) ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে মেহমান হিসেবে অংশ গ্রহণ করেন আলহাজ্ব হযরত আল্লামা খন্দকার মহিউদ্দিন সূফী আল ক্বাদেরী (মাঃ জিঃ আঃ) (পীর সাহেব মহিষমারী, হোমনা, কুমিল্লা), পীরজাদা আলহাজ্ব মো.কামাল হোসেন ফকির, বিশিষ্ট সমাজসেবক মুন্সি আমিরুল ইসলাম মানিক, বিশিষ্ট সমাজসেবক মুহাম্মদ ছবির হোসেন, বাতাকান্দি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম, বিশিষ্ট সমাজসেবক মো.জাকির সওদাগর, মো.মোহন সরকার,কারামাতিয়া আরাবিয়া মাদরাসার মুহতামীম মুফতি আজিদুল বারী আসকালনীসহ বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লীগণ।।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ