শুক্রবার, জুন ২৬, ২০ ২৬
ডেস্ক নিউজ::
১২ জানুয়ারী ২০ ২২
৪:১১ অপরাহ্ণ

নাটোরে বাস-ট্রাক-পিকাপের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ১০
নাটোরে বাস-ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। আজ বুধবার ভোরে নাটোর রাজশাহী মহাসড়কের তকিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, আজ বুধবার ভোরে নাটোর রাজশাহী মহাসড়কের তকিয়া এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে ঢাকা থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস ও রাজশাহী থেকে নাটোরের দিকে আসা একটি কাঠভর্তি ট্রাক ও একটি পিকআপের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এ ঘটনায় ট্রাকের চালক আবু মুসা ঘটনাস্থলেই মারা যান। এছাড়া আহত হয়েছেন ১০ জন।

নাটোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আখতার হামিদ খান আহতদের উদ্ধার করে নাটোর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক কাঠ ব্যবসায়ী আসাদুলকে মৃত ঘোষণা করেন। নিহতদের বাড়ি ঝিনাইদহ এলাকায় বলে জানা গেছে।

নাটোর থানার ওসি মুনছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ