রবিবার, মে ৩১, ২০ ২৬
আন্তর্জাতিক ডেস্ক::
২১ জুন ২০ ২৫
১০ :১০ পূর্বাহ্ণ

যুদ্ধের মধ্যে ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

ইসরায়েলের চলমান হামলার মধ্যেই ইরানে আঘাত হেনেছে ভূমিকম্প। জানা যায়, ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে ইরানের বিভিন্ন প্রদেশ।

স্থানীয় সময় শুক্রবার (২০ জুন) রাত ১টা ৩৩ মিনিটে ভূমিকম্প অনুভব করেন দেশটির মানুষ। এই সময় ইসরায়েলের হামলা চলমান থাকায় অনেকেই ভেবেছিলেন এটি কোনো বিস্ফোরণের কম্পন।

কিন্তু পরবর্তীতে জানা যায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল কোম শহরে, এবং এটি ছিল প্রকৃত প্রাকৃতিক দুর্যোগ। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে এবং সেমনান শহর থেকে ৩৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম অবশ্য ভূমিকম্পটির মাত্রা ৫.২ বলে জানিয়েছে। ভূমিকম্পটি অনুভূত হয় তেহরানসহ দেশের বিভিন্ন অঞ্চলে।

রাজধানীর বাসিন্দারা একসময় আতঙ্কে ঘর ছেড়ে বের হয়ে আসেন। অনেকের প্রথম ধারণা ছিল এটি ইসরায়েলের আরেকটি বিমান হামলা। পরে সরকারিভাবে নিশ্চিত করা হয় যে এটি একটি মাঝারি মাত্রার ভূমিকম্প, যার উৎস ছিল কোম শহর।

ভূমিকম্পের কারণে এখনো পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ইরানের দুর্যোগ ব্যবস্থাপনা ও উদ্ধারকারী সংস্থাগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, প্রয়োজন হলে তাৎক্ষণিকভাবে সহায়তা কার্যক্রম চালানো হবে। প্রসঙ্গত, ইরান একটি ভূমিকম্পপ্রবণ দেশ। ইতিহাসে অনেক ভয়াবহ ভূমিকম্পের সাক্ষী থেকেছে এই অঞ্চল—যার মধ্যে কিছু ছিল প্রাণঘাতী।

তবে এবারের ভূমিকম্পটি তুলনামূলকভাবে মাঝারি মাত্রার এবং তাৎক্ষণিকভাবে জনজীবনে বড় কোনো বিপর্যয় ডেকে আনেনি। তথ্যসূত্র : দ্য গার্ডিয়ান

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ