রবিবার, মে ৩১, ২০ ২৬
আন্তর্জাতিক ডেস্ক::
১৯ জুন ২০ ২৫
৭:৪৮ অপরাহ্ণ

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন: গাজার মতো ইরানেও মানুষ হ'.ত্যা করছে ইস.'রা'ইল

একটি ৮ বছর বয়সী মেয়ে যে লাল পোশাক পরে নাচতে ভালোবাসত, ২৮ বছর বয়সী জাতীয় অশ্বারোহী চ্যাম্পিয়ন, একজন কবি, এক সপ্তাহ পরেই যার ২৪তম জন্মদিন ছিল, ন্যাশনাল জিওগ্রাফিকে কাজ করা একজন গ্রাফিক ডিজাইনার, এক বৃদ্ধ দম্পতি। ইরানে ইসরাইলের নৃশংস বিমান হামলায় নিহত বেসামরিক নাগরিকদের মধ্যে এরা সকলেই রয়েছেন।

মার্কিন বার্তা সংস্থা নিউ ইয়র্ক টাইমস বেসামরিক হতাহত, আহত এবং আবাসিক ভবন ধ্বংসের নথিভুক্ত অসংখ্য ভিডিও, ছবি এবং সাক্ষ্য পর্যালোচনা করে এসব তথ্য জানিয়েছে।

ইসরাইল ইরানের বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে না বলে সাফাই দিলেও তাদের হামলায় শত শত নিরীহ মানুষ মারা গেছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রতিদিনই কিছু নতুন মুখ, কিছু নতুন নাম, কিছু নতুন জীবনের নতুন গল্প উঠে আসছে যারা ইসরাইলি হামলায় নিহত হয়েছেন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় গত রোববার থেকে হতাহতের সংখ্যা আপডেট করেনি, যখন তারা বলেছিল যে কমপক্ষে ২২৪ জন নিহত এবং প্রায় ২,০০০ আহত হয়েছে, যার মধ্যে নারী ও শিশুও রয়েছে। আগামী দিনে এই সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস জানিয়েছে, ইরানের বিরুদ্ধে ইসরাইলের চলমান হামলায় এখন পর্যন্ত অন্তত ৬৩৯ জন নিহত ও ১ হাজার ৩২০ জনের বেশি আহত হয়েছেন। সংগঠনটি জানায়, নিহতদের মধ্যে ২৬৩ জন বেসামরিক নাগরিক এবং ১৫৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন। বাকিদের পরিচয় নিশ্চিত করার কাজ চলছে।

নিউ ইয়র্ক টাইমসের সংগ্রহ করা ছবি এবং ভিডিওতে দেখা যায় উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের স্তূপের মধ্য দিয়ে ছুটে বেড়াচ্ছেন। একজন বাবা রক্তে ভেজা সাদা পোশাকে তার ছোট শিশুটিকে জড়িয়ে ধরে আছেন। রক্তাক্ত মাথা নিয়ে এক ব্যক্তি মোটরসাইকেলের উপরে পড়ে আছেন এবং একজন পথচারী তার ক্ষতস্থানের যত্ন নিচ্ছেন। ধূসর ধুলোয় ঢাকা একটি ছোট শিশুর দেহ ধ্বংসস্তূপ থেকে উঁকি দিচ্ছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডঃ হোসেইন কারমানপুর বলেছেন যে নিহতদের ৯০ শতাংশই বেসামরিক নাগরিক।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ