শুক্রবার, জুন ২৬, ২০ ২৬
ডেস্ক নিউজ::
৭ ফেব্রুয়ারী ২০ ২২
৬:২৪ অপরাহ্ণ

সাতকানিয়ায় ভোটকেন্দ্র দখল, সংঘর্ষ-গোলাগুলি
চট্টগ্রামের সাতকানিয়ার খাগরিয়ায় ভোটকেন্দ্র দখলকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে গোলাগুলির ঘটনাও ঘটেছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) উপজেলার খাগরিয়া ইউনিয়নের গণিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় ভোটগ্রহণ সাময়িক বন্ধ রাখা হয়েছে। কেন্দ্র দুটি হলো- খাগরিয়া গনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও খাগরিয়া ইউনিয়ন পরিষদ কেন্দ্র।

সকাল সাড়ে নয়টা থেকে এই দুই কেন্দ্রে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইলে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। প্রথমে লাঠিসোঁটা নিয়ে মারামারি হয়। এরপর দুই পক্ষই আগ্নেয়াস্ত্র হাতে চড়াও হয়। গোলাগুলিতে ভোটকেন্দ্র থেকে সাধারণ ভোটাররা পালিয়ে যান।

গনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা গিয়াস উদ্দিন বলেন, সকাল সাড়ে নয়টার দিকে দিকে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারি শুরু হয়। চারদিক থেকে গুলির শব্দ শোনা যায়। এ অবস্থায় আমরা ভোট গ্রহণ বন্ধ করে দিই। এর আগ পর্যন্ত ২০০টির মতো ভোট পড়ে।

এই কেন্দ্র থেকে শ খানেক গজ দূরত্বে খাগরিয়া ইউনিয়ন পরিষদ কেন্দ্র। ওই কেন্দ্রের বাইরেও দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয় প্রায় একই সময়ে। ওই কেন্দ্রেও ভোট গ্রহণ বন্ধ করে দেয়া হয়।

গত বৃহস্পতিবার নির্বাচনী প্রচারণার সময় নৌকার প্রার্থী আকতার হোসেন প্রকাশ্যে গুলি করার ঘোষণা দেন। সামাজিক মাধ্যমে এ ভিডিও ভাইরাল হলে পুলিশ তার লাইসেন্স করা অস্ত্র দুটি জমা নেন।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ