শুক্রবার, জুন ২৬, ২০ ২৬
এস এ ডিউক ভূঁইয়া, কুমিল্লা::
১৭ জানুয়ারী ২০ ২২
৯:৩৮ অপরাহ্ণ

তিতাসের মজিদপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল হালিম মিন্টুর মায়ের জানাজায় মানুষের ঢল

কুমিল্লার তিতাস উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ  মজিদপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির  সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হালিম মিন্টুর মায়ের জানাজায় মানুষ ঢল নামে আসে।

মরহুমার জানাজার নামাজ রবিবার বাদ আসর মজিদপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়।এরপর মজিদপুর কেন্দ্রীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মরহুমার জানাজায় অংশ গ্রহণ করেন তিতাস উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কড়িকান্দি সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মহসীন ভূঁইয়া, যুগ্ম- সাধারণ সম্পাদক শেখ ফরিদ প্রধান, মজিদপুর ইউনিয়নের চেয়ারম্যান মো.জাহাঙ্গীর আলম সরকার, মজিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো.জসিম উদ্দিন, মরহুমার বড় ছেলে মজিদপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হালিম মিন্টু, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগ নেতা নজরুল ইসলাম কাজল, তিতাস উপজেলা আওয়ামী যুব লীগের যুগ্ম আহবায়ক মোকবুল মাহমুদ প্রধান, মনু মিয়া মেম্বার, ইয়াছিন মেম্বারসহ বিভিন্ন মুসল্লিগণরা।

উল্লেখ্য, রবিবার বেলা ১১ টায় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ