৮:৪১ অপরাহ্ণ
পবিত্র রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করলেন দানশীল ব্যাক্তি ইমতিয়াজ কামরান তালুকদার
মানব সেবাই পরম ধর্ম। পৃথিবীর প্রতিটি ধর্মেই মানব সেবার কথা বলা আছে। অনেকের মতে মানব সেবার মাঝেই সৃষ্টিকর্তার আনুকূল্য পাওয়া যায়। চাইলে অনেকভাবেই মানুষের সেবা করা যায়। যার মধ্যে অন্যতম হচ্ছে সমাজসেবা। রাতের আধাঁরে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ দিচ্ছেনঅসহায় মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের বাসায় বাসায় গিয়ে ব্যতিক্রমী উদ্যোগে খাদ্য সামগ্রী রেখে আসেন তিনি। এছাড়াও এর আগে তিনি সিলেট নগরীর বিভিন্ন পয়েন্টে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে বিনামূল্যে মাস্ক-স্যানিটাইজার ও সাবান, খাদ্য সামগ্রী বিতরণ,নগদ অর্থ প্রদান,নিজ হাতে রান্না করে খাবার বিতরণ,সিলেটের সংস্কৃতি কমীদের পাশে দাঁড়িয়েছেন,লিফলেট বিতরণ সহ নানা সমাজসেবা মূলক কার্যকম করেছেন তরুণ উদ্যোক্তা ও নাট্যকার এবং অভিনেতা, সিলেট ফ্রিডম ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান পৃষ্ঠপোষক দানবীর ইমতিয়াজ কামরান তালুকদার।তিনি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিলেট এম সি কলেজে থেকে পলিটিক্যাল সায়েন্সে পোস্ট গ্রাজুয়েশন সূ-সম্পূণ করেছেন। এছাড়াও তিনি মঞ্চ অভিনয় আর টিভি নাটক সঙ্গে জড়িয়ে আছেন পাশাপাশি তিনি তরুণ উদ্যোক্তা ও ব্যবসায়ী।করোনা ভাইরাস আতঙ্ক এখন বিশ্বজুড়ে। এরই মধ্যে বাংলাদেশে এ ভাইরাসে আক্রান্ত হাজারের উপরে শনাক্ত করা হয়েছে। জনসমাগমস্থল এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছে সরকার। আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশজুড়ে।করোনা মোকাবেলায় ইতোমধ্যে দেশের শিক্ষা প্রতিষ্ঠানসহ অনেক অফিস-আদালত বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনার প্রভাব পড়েছে বাংলাদেশে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বিশিষ্ট সমাজসেবক ও যুব সংগঠক এনামুল ইসলাম, অভিনেতা সাইফুল ইসলাম লিমন,শিল্পী এফ কে ফয়ছল, ব্যবসায়ী রফিক আলী আবু, রাসেল আহমেদ প্রমুখ।