শুক্রবার, জুন ২৬, ২০ ২৬
তিতাস( কুমিল্লা) প্রতিনিধি::
৫ জুলাই ২০ ২২
১:৩২ পূর্বাহ্ণ

তিতাসে করোনা ভাইরাসে ১জনের মৃত্যু ও ৪ জন আক্রান্ত

কুমিল্লার তিতাসে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজন ৮০ বছরের বৃদ্ধা মহিলার মৃত্যু হয়েছে। এবং করোনা সন্দেহে (সাসপেক্টেড) হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪জন করোনা ইউনিটে ভর্তি রয়েছেন।তাদের মধ্যে ৩জন নারী ও একজন পুরুষ।

তিতাস উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সরফরাজ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনায় আক্রান্ত হয়ে মৃত মহিলাকে ঢাকা নেয়ার পর করোনা ভাইরাস পরিক্ষায় পজেটিভ আসে,তার অবস্থা সংকটাপন্ন হলে কর্মরত চিকিৎসকগণ তাঁকে আইসিইউতে ভর্তি করানোর পরামর্শ দেন।

কিন্তু মৃতের পরিবার অপারগতা জানিয়ে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন গত (২ জুলাই) বিকালে। সোমবার সকাল ৮০টা ২০মিঃ তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আইসুলেশন ওয়ার্ডে বৃদ্ধা মহিলা রোগীটি মারা যায়। এ ছাড়া করোনা ভাইরাসে আক্রান্ত এমন সন্দেহে আরও ৪জন করোনা ইউনিটে ভর্তি রয়েছেন। এদের মধ্যে তিন জন মহিলা ও ১জন পুরুষ রয়েছেন। তাঁদের বয়স যথাক্রমে ৪২,১৭,.৪১,৫৭ বছরের মধ্যে।এরা সবাই তিতাস উপজেলার বাসিন্দা।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ