শুক্রবার, জুন ২৬, ২০ ২৬
এস এ ডিউক ভূঁইয়া, তিতাস
৮ মার্চ ২০ ২২
১২:৩৯ পূর্বাহ্ণ

তিতাসে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন
কুমিল্লার তিতাসে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করা  হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রামান্যচিত্র প্রদর্শন, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে  উপজেলা পরিষদ মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পমাল্য অর্পণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা সভায় বক্তব্য রাখেন কুমিল্লা-২(হোমনা-তিতাস)আসনের সাংসদ সেলিমা আহমাদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম মোর্শেদ এর সভাতিত্বে  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.পারভেজ হোসেন সরকার।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম আবু নওশাদ, তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.শওকত আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন ভূঁইয়া চেয়ারম্যান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাম্মৎ ফরিদা ইয়াসমিন, উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)আহসান উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ সওদাগর প্রমুখ।

উপজেলা শিক্ষা অফিসার শরীফ রফিকুল ইসলামের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন সাতানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.শামসুল হক সরকার, জগতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.মজিবুর রহমান,কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.সাইফুল আলম মুরাদ, নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আরিফুজ্জামান খোকা,জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আলী আশরাফ, মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.জাহাঙ্গীর আলম সরকার, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, মোবারক হোসেন, শহিদুল্লাহ, আশরাফ মাষ্টার, জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাখাওয়াত হোসেন আরোসহ অনেকে।

ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষণ প্রতিযোগিতায় ৫ জন ছাত্র- ছাত্রী অংশ গ্রহণ করে এরই মধ্যে প্রথম স্থান অর্জন করেন মাছিমপুর আর.আর. ইনস্টিটিউশনের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র স.ম নাতিক আবদুল্লাহ (অন্ত)। এরপর তাঁর হাতে প্রথম পুরস্কারটি তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।


ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ