৫:৪৩ অপরাহ্ণ
১৯ মার্চ ঢাকায় আসছেন হামজা চৌধুরী
বাংলাদেশের ফুটবলের গতি বদলে দিতে ১৯ মার্চ ঢাকায় আসছেন হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত একমাত্র ফুটবলার। যাকে ঘিরে ফুটবলে সুদিন ফেরার স্বপ্ন দেখছেন বাংলাদেশীরা। ফিফার কাছ থেকে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার অনুমতি পাওয়ার পর থেকেই হামজার অপেক্ষায় বাংলাদেশি ফুটবলপ্রেমীরা।
কবে বাংলাদেশে পা রাখছেন হামজা? কবে লাল-সবুজের জার্সিতে দেখা যাবে হামজাকে? হামজাকে নিয়ে এমন প্রশ্ন যখন ভক্তদের মনে; তখন জানা গেছে কবে বাংলাদেশে পা রাখতে যাচ্ছেন শেফিল্ড ইউনাইটেডে খেলা এই তারকা ফুটবলার। জানা গেছে, আগামী ১৯ মার্চ ঢাকায় পা রাখতে যাচ্ছেন হামজা।
এরপর যোগ দেবেন জাতীয় দলের ক্যাম্পে। বিষয়টি জানিয়েছেন, বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং মিডিয়া কমিটির চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম বাবু। জাতীয় দলের সঙ্গে স্বল্প সময়ের ক্যাম্প শেষে আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে অভিষেক হওয়ার কথা রয়েছে হামজার।