শনিবার, জুন ২৭, ২০ ২৬
ডেস্ক নিউজ ::
৩০ জুন ২০ ২১
৩:২৮ অপরাহ্ণ

গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানির অভিযোগে শিক্ষক পদত্যাগ

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) স্থাপত্যবিদ্যা বিভাগের খণ্ডকালীন শিক্ষক শান্তুনু বিশ্বাস লিংকনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন একই বিভাগের এক শিক্ষার্থী। তবে তদন্তের শুরুতেই চাকরি থেকে ইস্তফা দেন অভিযুক্ত শিক্ষক।
বিশ্ববিদ্যালয়ের যৌন নির্যাতন প্রতিরোধ সেলের প্রধান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মানসুরা খানম বিষয়টি  কে নিশ্চিত করেছেন।



তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন এক শিক্ষকের বিরুদ্ধে একই বিভাগের এক ছাত্রী যৌন হয়রানির অভিযোগ করেছেন। বিষয়টির তদন্ত চলছে।



বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থীর সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ছবি এবং বার্তা পাঠাতেন অভিযুক্ত শিক্ষক। পরবর্তীতে ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের যৌন নির্যাতন প্রতিরোধ সেলে শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন।



তবে তদন্তের শুরুতেই গত বুধবার (২ জুন) অভিযুক্ত শিক্ষক শান্তুনু বিশ্বাস লিংকন ব্যক্তিগত কারণ দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পদত্যাগ পত্র জমা দিয়ে চাকরি থেকে ইস্তফা দিয়েছেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ