১০ :০ ২ অপরাহ্ণ
তিতাসে মাদক কারবারিদের হামলায় আহত সংরক্ষিত মহিলা সদস্য স্বন্নেহার
কুমিল্লার তিতাসে মাদক কারবারিদের হামলায় গুরুতর আহত হয়ে স্বন্নেহার আক্তার শাখা নামে এক সংরক্ষিত মহিলা সদস্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে এমন খবর সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত হচ্ছে। মাদক কারবারিদের হামলায় আহত স্বন্নেহার আক্তার শাখাকে দখতে গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে ছুটে যান বলরামপুর ইউনিয়নের চেয়ারম্যান মো.নুর নবী।
এসময় সাথে ছিলেন বলরামপুর ইউনিয়নের মেম্বার রমজান ব্যবপারী,আবুল কালাম আজাদ, মো.রিপন ভূইয়া, মো. আলাউদ্দিন ও শেখ ফরিদ উদ্দিন শাখাসহ আরো অনেকে।
উল্লেখ্য,গত সোমবার বিকেলে বলরামপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের মাদক কারবারি রোকেয়া ও সাত্তার গংদের হামলার শিকার হন বলরামপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য স্বন্নেহার আক্তার শাখা। বর্তমান তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ো চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।