শনিবার, জুন ২৭, ২০ ২৬
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি::
২৭ জুন ২০ ২২
১১:২৩ অপরাহ্ণ

তিতাসে মাদকদ্রব্য রোধকল্পে কর্মশালা অনুষ্ঠিত

কুমিল্লার তিতাসে প্রশাসনের আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ হোসেন সরকার। কুমিল্লা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মাহাবুবুল আলমের পরিচালনায় এ সময় আরো বক্তব্য রাখেন তিতাস থানা অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাস,উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.শওকত আলী, সাধারণ সম্পাদক ও কড়িকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মহসীন ভূঁইয়া।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.ফরহাদ আহমেদ ফকির,মহিলা ভাইস চেয়ারম্যান মোসামৎ ফরিদা ইয়াসমিনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, শিক্ষক ও মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এসময় বক্তাগণ মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক, রাজনৈতিক আন্দোলন গড়ে তোলার বিষয়ে ঐক্যমত পোষণ করেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ