১০ :২৬ পূর্বাহ্ণ
মোগলগাঁও ইউনিয়ন ক্রিকেট প্রিমিয়ার লীগ সিজন-৩
সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার ৭নং মোগলগাঁও ইউনিয়ন ক্রিকেট প্রিমিয়ার লীগ (সিজন-৩) ৮ম ম্যাচে ৮র্ম ম্যাচে ২নং ওয়ার্ডকে হারাল ৪নছ ওয়ার্ড।
গতকাল রবিবার লালারগাঁও গ্রামের উত্তরের মাঠে মোগলগাঁও ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশন সদর সিলেট কর্তৃক আয়োজিত ২নং ও ৪নং ওয়ার্ডের খেলায় অত্র পরিষদের সাধারণ সম্পাদক ধারাভাষ্যকার জিয়াউল হক জিয়ার উপস্থাপনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইয়ং স্টার ক্রিকেট ক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা অর্থ সম্পাদক ও যুক্তরাজ্য প্রবাসী মোঃ কয়েছ আহমদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্পোটর্স একাডেমী সিলেটের যুগ্ম সাধারণ সম্পাদক, লালারগাঁও জুনেদ স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, আম্বরখানা বাজার ব্যবসায়ী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও আম্বরখানাস্থ মেসার্স জুনেদ এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর জুনেদ আহমদ, মোগলগাঁও ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশন সদর সিলেটের যুগ্ম সম্পাদক খায়রুল হাসান রিপন, লালারগাঁও ক্রিকেট ক্লাব (এল.সি.সি)র সাবেক অর্থ সম্পাদক আব্দাল হোসেন নাহিদ, প্রবাসী বদরুল আলম, মুরব্বী বাতির আলী, তোতা মিয়া।
অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ৭নং মোগলগাঁও ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশনের কার্যকরী সদস্য আব্দুল কাদির, আফজাল হোসেন, কাওছার আহমদ, আম্বরখানাস্থ মেসার্স জুনেদ এন্টারপ্রাইজের গ্রাফিক্স ডিজাইনার সামস্ উদ্দিন, খায়রুল আলম, সাদ্দাম, তোফায়ে, সামস্ উদ্দিন, তানবির, দিলোয়ার, জামিল, আব্বাসসহ ২ ও ৪নং ওয়ার্ডের খেলোয়ার ও কয়েক শতাদিক দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রথম পর্বের ৮ম ম্যাচ:
ফলাফলঃ ১০উইকেটে জয়ী ৪নং ওয়ার্ড, ম্যাচ সেরা আসাদ (৪উইকেট)
৪নং ওয়ার্ডঃ ৭৩/০(৫)
তোফায়েল ৩১*, রায়হান ৩৩*রান।
২নং ওয়ার্ডঃ ৭২/১০(১৩)
আবু বকর ১২, তোফায়েল ১০, জুবায়ের ১৭, লিমন ৫, বাপ্পি ০, আব্দুর রহমান ০, তুহিন ৬, মাহিন ০, তামিম ০, ফারজিল ০, খালেদ ০*রান। বোলিং দিলোয়ার ১, মামুন ৪, আসাদ ৪, জাকির ১উইকেট।