সোমবার, জুলাই ২০ , ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২০ মার্চ ২০ ২০
৯:১৩ অপরাহ্ণ

৪র্থ চাতলীবন্দ ক্রিকেট প্রিমিয়ার লীগের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ 

৪র্থ চাতলীবন্দ ক্রিকেট প্রিমিয়ার লীগ টুর্নামেন্টের ফাইনাল খেলা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২৮ ফেব্র“য়ারি শুক্রবার রাতে টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির আয়োজনে চাতলীবন্দ দক্ষিণের মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। 
বিশিষ্ট ব্যবসায়ী শমসের আলীর সভাপতিত্বে ও মিজানুর রহমান রুমন এবং শিমুলের যৌথ পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট সদর উপজেলা স্পোর্টস একাডেমীর সভাপতি ইকলাল আহমদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোন বিকল্প নেই। সময়মত খেলাধুলা ও শারীরিক পরিশ্রম করতে হবে। শরীরকে সর্বদা সতেজ ও প্রাণবন্ত রাখতে খেলাধুলা কাজে দেয়, ফলে শরীর ভাল থাকে। সুস্থ দেহ কাজেকর্মে উদ্দীপনা ও তেজস্বিতা এনে দেয়। বিভিন্ন ধরনের খেলাধুলায় যুক্ত থাকলে তা দেহের পেশীশক্তির গঠনেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এ জন্য সুস্থ জীবনযাপন করতে চাইলে খেলাধুলা প্রয়োজন। তাই বেশি বেশি করে খেলাধূলার আয়োজন করতে হবে। তিনি যুব সমাজকে রক্ষার্থে সমাজের বিত্তশালীদের এ ধরনের টুর্নামেন্টের আয়োজনের আহ্বান জানান। 
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোধুলী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মো. নুরুল আমিন, ফরহাদ স্টোন ক্রাশারের পরিচালক আব্দুল আহাদ। 
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপদেষ্টা কমিটির আব্দুস সোবহান, আতিকুর রহমান, গোলাম মোস্তফা (জানু), মুরাদ আলম, লেচু মিয়া, শফিক আহমদ, জসিম উদ্দিন, ফখরুল ইসলাম, জয়নাল আবেদীন, সুহেব মামুন, সোহেব আহমদ মামুন, রুমন-২ ।
খেলায় রুহিত ইলেভেন স্টার চ্যাম্পিয়ার হওয়ার গৌরব অর্জন করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন রুমন-১, ম্যান অব দ্যা সিরিজ হন রেজা রাহুল, সেরা রান সংগ্রহকারী সুজন আহমদ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ