সোমবার, মে ২৫, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৭ মার্চ ২০ ২০
৪:৪৬ পূর্বাহ্ণ

চাইনিজ উশু ফাইটার স্কুলের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

চাইনিজ উশু ফাইটার স্কুল সিলেট ছাড়াও আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি লাভ করছে। অত্র প্রতিষ্ঠানের মাধ্যমে সিলেটের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন পদক অর্জন করেছে। বক্তারা বলেন, উশু খেলা শুধু প্রতিযোগিতায় পুরস্কার অর্জনের জন্য নয়, নিজে আত্মরক্ষার পাশাপাশি খেলাধূলা ও সাংস্কৃতিক চর্চায় শিক্ষার্থীদের আকৃষ্ট করে থাকে। সিলেটে চাইনিজ উশু ফাইটার স্কুলকে আরো জনপ্রিয় ও আকর্ষনীয় করতে সবার সম্মিলিত প্রয়াস প্রয়োজন। যাতে করে আমরা নিজেদের দক্ষ ও প্রতিভাবান করে গড়ে তুলতে পারি। সিলেটে উশুর প্রতিষ্ঠাতা ও আন্তর্জাতিক উশু কোচ মো. আনোয়ার হোসেনের অক্লান্ত প্রচেষ্ঠায় এই প্রতিষ্ঠান এ পর্যায়ে এসে পৌছেছে। তার মাধ্যমে আরো ব্যাপক আকারে সিলেটে উশুর কার্যক্রম বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন তারা। 
২৮ ফেব্র“য়ারি শুক্রবার সিলেট জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেশিয়াম হলে চাইনিজ উশু ফাইটার স্কুলের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, স্কুলের সাংগঠনিক সম্পাদক মো. আরিফ উদ্দিন ওলি। 
চাইনিজ উশু ফাইটার স্কুলের সভাপতি এড. বনানী দাস ইভা সভাপতিত্ব ও আন্তর্জাতিক উশু কোচ মো. আনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট বিভাগীয় দাবা কমিটির সাধারণ সম্পাদক ও সিলেট জেলা উশু এসোসিয়েশনের সহ সভাপতি রাহাত তরফদার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিটি মডেল স্কুলের ভাইস প্রিন্সিপাল আশরাফ চৌধুরী, বৃটিশ আমেরিকান টবাকোর সিলেট ট্রেড মার্কেটিং এন্ড ডিষ্ট্রিবিউটিশন এর রিজিওনাল ম্যানেজার সরাজিত বরাল, স্কুলের সহ সভাপতি আলাউদ্দিন বাদশাহ,  সিলেট জেলা কারাতে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম এ এ মাসুদ রানা, তরুণ উদ্যোক্তা মো. ইমতিয়াজ কামরান তালুকদার, শিক্ষা বিষয়ক সম্পাদক সায়লা শামীমা আশা, ডি.এ তাহেব ফ্রেন্ডস ক্লাবের সিলেট বিভাগের সভাপতি এনামুল ইসলাম. বানিয়াচং উশু একাডেমীর প্রতিষ্ঠাতা ও প্রশিক্ষক জুয়েল রহমান, কোষাধ্যক্ষ তানভীর চৌধুরী ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহ সভাপতি শাশ্বতী ঘোষ সোমা, ক্রীড়া সম্পাদক আফজল হোসেন রুমন, অভিভাবক জাকির হোসেন, জাহানারা আক্তার, আফতাব মৃধা, মোবারক হোসেন, সালমা বেগম সহ স্কুলের অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।-বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ