১:২০ পূর্বাহ্ণ
কাজী জালাল উদ্দিন বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিল সম্পন্ন
সারাদেশের ন্যায় সিলেট নগরীর কাজিটুলাস্থ কাজী জালাল উদ্দিন বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্টস কাউন্সিল সম্পন্ন হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে নানা আয়োজনে শেষ হয় এই স্টুডেন্টস কাউন্সিল। গত রোববার (২৩ ফেব্রুয়ারি) ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উক্ত কাউন্সিল অনুষ্ঠিত হয়।
স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করে ৫ম শ্রেণির শিক্ষার্থী মোঃ রাহুল মিয়া। এছাড়া প্রিজাইডিং অফিসার হিসেবে মোঃ হিরামন মিয়া, সহকারী প্রিজাইডিং অফিসার লায়েক মিয়া ও জেরিন আক্তার, পুলিং অফিসার মেঘলা বেগম, সামিয়া আক্তার, মোছাঃ তানিশা আক্তার, মো. সৌরভ, প্রিতম সিংহ, তামজিদ আহমদ মাহি দায়িত্ব পালন করে।
স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনে ঘোষিত ফলাফল অনুসারে ৩য় শ্রেণির নাফী ইসলাম পানি সম্পদ ও সুমী আক্তার পরিবেশ সংরক্ষণ, ৪র্থ শ্রেণির মো. রিফাত হক স্বাস্থ্য, তাসপিয়া মেহজাবিন নেহা পুস্তক ও শিখন সামগ্রী এবং জাহিদুল ইসলাম নাহিদ বৃক্ষরোপন ও বাগান তৈরি, ৫ম শ্রেণির মাহমুদুল হাসান তুহিন ক্রীড়া ও সাংস্কৃতিক ও সুমাইয়া বেগম অর্ভ্যথনা ও আপ্যায়ন হিসেবে নির্বাচিত হয়।
নির্বাচনে সার্বিক সহযোগিতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জুয়েলী খানম, সহকারী শিক্ষক কাবেরী রায়, মিলন রানী দে, সাথী বেগম, ইন্দ্রানী চক্রবর্তী, অনন্যা পাল, শিরিনা বেগম প্রমুখ। কাউন্সিলে শিক্ষক, শিক্ষার্থী সহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি