মঙ্গলবার, মে ২৬, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৮ মার্চ ২০ ২০
২:৫৬ অপরাহ্ণ

আজাদ কাপ ফুটসালের তৃতীয় রাউন্ডের খাদিম উদ্যান ও টাঙ্গুয়া গ্রুপের খেলা সম্পন্ন

কাউন্সিলর আজাদ কাপ ফুটসাল টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডের অষ্টম দিনে খাদিম উদ্যান ও টাঙ্গুয়া গ্রুপের খেলা সম্পন্ন হয়েছে। গত বুধবার সন্ধ্যা ৬টা থেকে টিলাগড় পয়েন্ট সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয় ৭টি ম্যাচ। হাজারো দর্শক উপভোগ করেন প্রতিটি ম্যাচের খেলা।
দিনের প্রথম খেলায় এআরজে ফাইটার্স রাজপাড়াকে ২-০ গোলে হারিয়ে জয়লাভ করে জয়বাংলা এফসি মিরাপাড়া। দ্বিতীয় খেলায় এমসি একাডেমি স্পোর্টিং বি দলকে ট্রাইবেকারে ৩-২ গোলে হারিয়ে জয়লাভ করে বাগবাড়ি একাদশ। তৃতীয় খেলায় জৈন্তাপুর বন্ধুমহল দলকে ৩-০ গোলে হারিয়ে জয়লাভ করে এফসি টিকিটাকা মহাজনপট্রি। চতুর্থ খেলায় মা-বাবার দোয়া মোহাম্মদপুরকে ৩-০ গোলে হারিয়ে জয়লাভ করে বুলবুল নাইট টুলটিকর। পঞ্চম খেলায় লাভলী ফ্রেন্ডস ক্লাব বালাগঞ্জকে ২-১ গোলে হারিয়ে জয়লাভ করে রয়েল ফাইটার্স জকিগঞ্জ। ষষ্ঠ ম্যাচে ইউনাইটেড বয়েজ গোয়াইনঘাটকে ৪-০ গোলে হারিয়ে জয়লাভ করে ভাদেশ্বর ফাইটার্স গোলাপগঞ্জ এবং শেষ ম্যাচে দ্যা কনফিডেন্স টিলাগড়কে ১-০ গোলে হারিয়ে জয়লাভ করে টুলটিকর ফাইটার্স চামেলিবাগ।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডা আওয়ামীলীগের প্রতিষ্টাতা সভাপতি ও দৈনিক শুভ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক সরওয়ার হোসেন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ক্লেমন সুরমা ক্রিকেট একাডেমির পরিচালক রাজিন সালেহ আলম, দৈনিক শুভ প্রতিদিন পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ও সিলেট জেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ফয়সল আহমদ মুন্না, ৫নং টুলটিকর ইউপি চেয়ারম্যান এস এম আলী হোসেন, পররাষ্ট্রমন্ত্রীর পিও আবুল হোসেন, চৌকষ ব্যাডমিন্টন একাডেমির পরিচালক মঞ্জুর আল মামুন, ক্রীড়া সংগঠক লুৎফুর রহমান রাজু, বিয়ানিবাজার মানবাধিকার কমিশনের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, ব্রাজিল যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান উজ্জল প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন টুর্নামেন্টের প্রবর্তক সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, টুর্নামেন্ট পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত আহবায়ক মো. ছমর উদ্দিন মানিক, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব ও সিকৃবির এডিশনাল রেজিস্ট্রার একেএম ফজলুর রহমান।
খেলায় রেফারিংয়ের দায়িত্বে ছিলেন আক্কাস উদ্দিন আক্কাই, আজাদুর রহমান চঞ্চল ও জাহেদ আহমদ। ধারাভাষ্যে ছিলেন জেলা ধারাভাষ্য সমিতির সাধারন সম্পাদক কামরান হোসেন, শামসুল ইসলাম শিপু, মুনিম মল্লিক মুন্না, অধ্যাপক লাহিন উদ্দিন ও আবদুর রাজ্জাক। টুর্নামেন্টে পৃষ্টপোষকতা করেছে সিলেটের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান সাকের অটো ব্রিকস।
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ