সোমবার, জুলাই ২০ , ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২ মে ২০ ২০
৬:৩০ পূর্বাহ্ণ

সবুজ পিচ দেখলে বেশি করে বিরিয়ানি খায় শামি'!

ভারতের পেসার মোহাম্মদ শামি পারিবারিক জীবনের অনেক সমস্যা পেরিয়ে হয়ে উঠেছেন দেশের অন্যতম সেরা পেসার। প্রতিপক্ষের কাছে তিনি ক্রমেই আতঙ্ক হয়ে উঠছেন। শুধু প্রতিপক্ষই নয়, ভারতের একজন নারী ক্রিকেটারাও শামির ভয়ংকর ইনডিপারের শিকার হয়েছিলেন। তিনি স্মৃতি মান্ধানা। করোনাকালের লকডাউনের সুযোগে এবার স্মৃতি নিজেই শুনিয়েছেন সেই গল্প। সেই সঙ্গে শামির বিরিয়ানি খাওয়ার গল্প শুনিয়েছেন রোহিত শর্মা।

রোহিত শর্মার সঙ্গে ইনস্টাগ্রাম লাইভ চ্যাটিংয়ে স্মৃতি মান্ধানা জানান, 'মনে আছে শামি ভাইয়ার বলের মুখোমুখি হয়েছিলাম। উনি তখন রিহ্যাব করছিলেন। সেই অবস্থাতেও আমাকে ১২০ কিমি গতিতে বোলিং করছিলেন! তিনি আমাকে বলেছিলেন যে, আমার শরীর লক্ষ্য করে বল করবেন না। কিন্তু কোথায় কী? এরকম পেস খেলতে অভ্যস্ত ছিলাম না। প্রথম দুই বল পরাস্ত হয়েছিলাম। উনার তৃতীয় বলটা ইনডিপার ছিল। আমার উরুতে আছড়ে পরে। টানা ১০ দিন ধরে উরুর ব্যথায় ভূগেছি।

অপর প্রান্তে থাকা রোহিত শর্মা বলেন, 'শামি ভীষণ ধূর্ত বোলার। যে পিচে আমরা নেট সেশন করি, সেই পিচ গুলো গ্রিনটপ হয়। আর্দ্রতাও থাকে। যখনই শামি সবুজ পিচ দেখে তখন বেশি করে বিরিয়ানি খায়। বুমহরাও দুর্দান্ত, তবে ওর ক্যারিয়ারের মাত্র ২-৩ বছর হয়েছে। ২০১৩ সাল থেকে শামির সঙ্গে খেলছি। তবে এখন বুমরাহ আর ওর মধ্যে একটা প্রতিযোগিতা চলে। কার বলে ব্যাটসম্যান বেশিবার পরাস্ত হয়, কিংবা কার বল বেশিবার হেলমেটে আছড়ে পড়ে- এমন সব প্রতিযোগিতা।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ