শুক্রবার, জুন ২৬, ২০ ২৬
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি::
২৬ জুলাই ২০ ২২
৯:৫৭ অপরাহ্ণ

তিতাসের বলরামপুর ইউপির উম্মুক্ত সভা অনুষ্ঠিত

কুমিল্লার তিতাসের বলরামপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের উম্মুক্ত সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকেলে গাজীপুর গ্রামে বলরামপুর ইউনিয়নের ২০২২-২৩ অর্থ বছরের এলজিএস-৩ প্রকল্পের এই উম্মুক্ত সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বলরামপুর ইউনিয়নের চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-আহবায়ক মো.নুর নবী, গাজীপুর ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক কাজী কবির হোসেন সেন্টু,৯ নং ওয়ার্ড সদস্য মো.রমজান ব্যাপারী, মো.মহসীন মিয়া প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন বলরামপুর ইউনিয়নের ৭,৮ ও ৯ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মোসামৎ স্বর্ণেহার আক্তার শেখা, মো. সাহাবুদ্দিন, সুমন মাষ্টার, শেখ ফরিদ শেখা, মো.জুয়েল রানা, মো.জনি সরকার ও মো.আতাউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ। এরপর বলরামপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের গাজীপুর কাজী বাড়ি রাস্থা হতে মাজার বাড়ি রাস্থা পর্যন্ত পাকা করণের জন্য একটি প্রকল্প বরাদ্দ দেয়া হয়। এ

সময় বলরামপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. নুর নবী বলেন-আমরা যেনো বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রেখে বলরামপুর ইউনিয়নকে একটি উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে পারি সেজন্যে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ