৭:৫৯ অপরাহ্ণ
পূর্ব গৌরীপুর ইউনিয়ন উন্নয়ন সংস্থা ইউ.কে’র খাদ্যসামগ্রী বিতরণ
করোনাভাইরাসের সংক্রমণের হাত থেকে রক্ষার জন্য অসহায়, কর্মহীন, দরিদ্র, মানুষের দুর্দিনে বালাগঞ্জের পূর্বগৌরীপুর ইউনিয়ন উন্নয়ন সংস্থা ইউ.কে’র উদ্যোগে ১শ' ৬০টি পরিবারের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার বিকালে বালাগঞ্জের পূর্বগৌরীপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সংগঠনের সংশ্লিষ্ট ব্যক্তিদের মাধ্যমে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয় । বিতরণকৃত প্রতি প্যাকেটে রয়েছে, চাল, আলু, পেঁয়াজ, ছোলা, তেল ও সবান।
খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন-বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেবু আক্তার মনি, বালাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুছ ছত্তার, বিশিষ্ট সমাজ সেবক ও সংগঠক এম. মুজিবুর রহমান, ইউপি সদস্য ডা. মির্জা আবু নাসের এম রাহেল, খলিলুর রহমান খলকু, আবুল কালাম, ফরমান আলী, নুরুল ইসলাম পুতুল, প্রবীণ মুরব্বি আব্দুল হক বাবু, অালী হায়দার, নেফুর খান, আব্দুল মুকিত চৌধুরী, শিক্ষক মোহাম্মদ লিটন বেগ, তরুণ সমাজকর্মী ও সংগঠক মির্জা রাসেল, আমির আলী, ফয়ছল ইসলাম, সাঈদ ইসলাম, মশাহিদ আহমদ, সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন, মো. জিল্লুর রহমান জিলু প্রমুখ।
পূর্বগৌরীপুর ইউনিয়ন উন্নয়ন সংস্থা ইউকে’র সভাপতি সিরাজ উদ্দিন বেগ ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বাছিত চৌধুরী জানান, করোনাভাইরাসের ফলে আমরা প্রবাসের বাঙালিরাও ঘরবন্দি। আমরা একে অন্যের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের নিজ এলাকার দুঃখ-দুর্দশাগ্রস্তদের পাশে দাঁড়ানোর কথা জানালে সংগঠনের সম্পৃক্তরা মানবতার কথা চিন্তা করে সহযোগিতায় এগিয়ে আসেন। আমরাও চাই প্রবাসে ও দেশের বিত্তশালীরা যেন নিজ সামর্থ্য অনুযায়ী অসহায় কর্মহীনদের পাশে দাঁড়ান।