রবিবার, সেপ্টেম্বর ৬, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
৫ এপ্রিল ২০ ২০
২:১৭ পূর্বাহ্ণ

স্বেচ্ছাসেবক লীগ নেতা স্বপনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ 

সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নে দুঃস্থ, অসহায় ও দরিদ্রদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ  করা হয়েছে। বৃহস্পতিবার সকালে খাদিমপাড়া ইউনিয়নের  ৯ নং ওয়ার্ডের সদর সীমান্ত এলাকায় সিলেট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল মুহিত স্বপন এর উদ্যোগে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় ১৫ টি দরিদ্র পরিবারের মধ্যে চাউল, তেল, পেঁয়াজ, লবণ, ডাল ও সাবান আলু বিতরণ করা হয়। ১৫ টি পরিবারে মোট ৭৫ কেজি চাউল,১৫ লিটার তেল, ১৫ কেজি পেঁয়াজ, ৩০ কেজি আলু, ১৫ কেজি লবণ, ১৫  কেজি ডাল, ১৫ টা সাবান দেয়া হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ