১০ :৩৮ অপরাহ্ণ
তিতাসের মজিদপুর ইউপি নির্বাচনকে সামনে রেখে আ.লীগের মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাঁপ
কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। মজিদপুর ইউনিয়নের দলের তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রাখছেন নৌকার মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী-রা।
মজিদপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থান গুলোতে ব্যানার-ফেস্টুনী সাটিয়ে রেখেছেন এই ইউনিয়নে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী-রা।সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও প্রচার- প্রচারণা চালিয়ে যাচ্ছেন তাঁরা।প্রার্থিতা জানান দিতে ইতোমধ্যেই মজিদপুর ইউনিয়নের মসজিদ,মাদরাসা, শিক্ষা-প্রতিষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠানসহ সামাজিক কর্মকান্ডেও সাহয্য -সহায়তা করে আসছেন এই ইউনিয়নে নৌকার মনোনয়ন প্রত্যাশীরা।
জানা যায়,তিতাস উপজেলার ৯ টি ইউনিয়নের মধ্যে সর্ববৃৎ ইউনিয়ন হলো- মজিদপুর ইউনিয়নটি।এই ইউনিয়নের বর্তমান ভোটার সংখ্যা হলো ২৫ হাজার ৩৯ জন।মজিদপুর ইউনিয়নের ইতিহাসের শিকড়ও অনেক গভীরে।যা লিখে শেষ করা সম্ভব নয়।মজিদপুর ইউনিয়নের লালপুর গ্রামের কৃতিসন্তান বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি জনাব মো.তোফাজ্জল হোসেন।যিনি সাহসিকতার সহিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভাঙালি,ইতিহাসের মহানায়ক, বাংলার অবিসংবাদী নেতা,স্বাধীনতার স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সহপরিবারের হত্যাকান্ডে জড়িত অপরাধীদের বিরুদ্ধে ফাঁসির রায় প্রদান করে ছিলেন।সে রায়ে জাতি অনেকটা কলঙ্ক মুক্ত হয়েছেন।
তাঁর আপন ভাই মো.আতিকুল ইসলাম বর্তমান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র।আরেক ভাই লেঃ জেনারেল মাঈনুল ইসলাম ছিলেন বাংলাদেশ বডার গার্ড (বিজিবি)-র মহাপরিচালক।এছাড়া সদ্যপ্রয়াত ঢাকা বিশ্ব বিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক কে এম শহীদুল্লাহ, রাউজকের চেয়ারম্যান সাঈদ হাসান সিকদার,বহি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক সচিব বাহার উদ্দিন মোল্লা,বাংলাদেশ কৃষি ব্যাংকের ডিজিএম হুমায়ুন কবির,গণপূর্ত বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মঞ্জুর মোরশেদ আনোয়ার ও মেজর তারেক এর বাড়িও এই মজিদপুর ইউনিয়নে।এছাড়া রয়েছে মজিদপুর জমিদার বাড়ি ও চাঁন্দনাগের চর গ্রামে জমিদার বাড়ির ইতিহাস।অসংখ্য জ্ঞানী-গুণী ও ধনাঢ্য ব্যক্তি রয়েছে এই মজিদপুর ইউনিয়নে।মজিদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাঠ চুষে বেড়াচ্ছে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী-রা।
মজিদপুর ইউনিয়নে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী-রা হলেন-মজিদপুর ইউনিয়নের চৌত্রিশ বছরের সাবেক সফল চেয়ারম্যান মরহুম আনু মিয়া সরকারের সুযোগ্য উত্তরসূরি ও সাবেক ছাত্রনেতা মজিদপুর ইউনিয়নের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান মো.ফারুক মিয়া সরকার,উপজেলা আ.লীগের সহ-সভাপতি ও বর্ষীয়ান রাজনৈতিক শাহ আলম শান্তি, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক মো.মোসলেম মিয়া,মজিদপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মো.মোস্তাক আহমেদ ভূঁইয়া,সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর আলম সরকার,উপজেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক হাজী মো.শাহ আলম সরকার,মজিদপুর উচ্চ বিদ্যালয়ের নব-নির্বাচিত সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হালিম মিন্টু,বিশিষ্ট ব্যবসায়ী আশরাফুল আলম সরকার ও বিশিষ্ট ব্যবসায়ী মো.নাছির উদ্দিন।মজিদপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে জানা যায়,বিগত ২০১৬ ইং সালের ২৮ মে অনুষ্ঠিতব্য মজিদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে কারাগারে থেকে চেয়ারম্যান প্রার্থী হয়েছিলেন ফারুক মিয়া সরকার। ওই নির্বাচনে তাঁকে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন মজিদপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ।এরআগেও মজিদপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন ফারুক মিয়া সরকার।