৮:৫৫ অপরাহ্ণ
করোনা আক্রান্ত জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা সাইফুল্লাহ'র শারীরিক অবস্থার উন্নতি
করোনা আক্রান্ত জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ'র শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আজ দুপুর ১টার দিকে তিনি নিজেই মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মাওলানা সাইফুল্লাহ বলেন, আল হামদুলিল্লাহ, আমার শারীরিক অবস্থার অনেক উন্নতি হয়েছে। এখন স্যাচুরেশন লেভেল একশ'র কাছাকাছি থাকছে৷ তবে প্রচন্ড কাশি আর শারীরিক দূর্বলতা রয়েছে বলে জানান তিনি। এ ছাড়া অন্যসব কমপ্লেইন ইম্প্রুভ হয়েছে। তিনি বলেন, আজ সব পরীক্ষা নীরিক্ষা হয়েছে।
রিপোর্ট ভালো পেলে কালকে হাসপাতাল থেকে ছুটি দিতে পারেন। সংকটের সময় আল্লাহর দয়ায় পেরিয়ে গেছি। আজ সামাজিক মাধ্যমে অসুস্থতার যে ছবিটি অনেকে শেয়ার করেছে, সেটি আগের ছবি বলে জানান তিনি। বলেন, সবাই আমার জন্য দোয়া করছেন, সেজন্য সবাইকে অনেক ধন্যবাদ। গত ৬ জুলাই মঙ্গলবার এই ইসলামি আলোচক করোনা ভাইরাসে আক্রান্ত হন। রাজধানীর ইবনে সিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষা করিয়ে তার শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়।