সোমবার, ফেব্রুয়ারী ১৬, ২০ ২৬
জগন্নাথপুর প্রতিনিধি::
৩০ মে ২০ ২৫
১০ :০ ০ অপরাহ্ণ

এম এ কাহার দলীয় প্রার্থী হলে তার জন্য দলের নেতাকর্মীরা ঝাপিয়ে পড়বেন

সুনামগঞ্জের জগন্নাথপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৩০ মে শুক্রবার বিকেলে জগন্নাথপুর পৌরসভার ১ ও ২নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে পৌর শহরের ইসহাকপুর গ্রামের সম্ভাব্য এমপি প্রার্থী এমএ কাহারের বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট মুরব্বি হাজী আবদুল ছত্তারের সভাপতিত্বে ও বিএনপি নেতা এবং খ্যাতিমান দাবাড়– শাহ মাহফুজুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, এক সময়ের রাজপথ কাপানো বিএনপি নেতা এমএ কয়েস।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুবদল নেতা রুহেল আহমদ রাজা। বক্তব্য রাখেন, বিএনপি নেতা আবরুছ মিয়া, যুবদল নেতা সুহেল আহমদ, সুহেদ আহমদ প্রমূখ।

এ সময় প্রবীণ মুরব্বী নেছাওয়ার খান, ফারুক খা, বিএনপি নেতা আবদুল ওয়াহাব, নুরুল ইসলাম, মফিজুর রহমান রফু, লক্ষী খান, দেলোয়ার হোসেন, আবদুল কাইয়ূম, আবদুল আজিজ, ছানদু মিয়া, শাহিন উদ্দিন, তানভীর হোসাইন, জুয়েল আহমদ, আতাউর রহমান, শিপু, ইউসুফ আলী লালন সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ও বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইব্রাহিম আলী ও পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা দিলশাদ মিয়া।

সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সামরিক ও রাজনৈতিক বর্ণাঢ্য জীবনের সফলতার খন্ডচিত্র তুলে ধরে জিয়ার সৈনিক হিসেবে নিজেকে গড়ে তোলার আহবান জানান দলীয় নেতাকমর্ীদের প্রতি।

সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করেন। আগামী দিনের তারুণ্যের অহঙ্কার তারেক রহমানের দেয়া ৩১ দফা বাস্তবায়নে সবাইকে কাজ করার আহবান জানানো হয়।

একই সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৩ আসনে এমপি পদে নির্বাচনী লড়াইয়ে বিএনপি নেতা এমএ কাহারকে দলীয়ভাবে মনোনীত করা হলে তার বিজয় নিশ্চিতে দলীয় নেতাকমর্ীরা ঐক্যবদ্ধভাবে মাঠে ঝাপিয়ে পড়বেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ