৩:২০ অপরাহ্ণ
বিয়ানীবাজারের উত্তর আকাখাজানায় প্রবাসীদের অর্থ ও খাদ্য সহায়তা পেল ১৭৩ পরিবার
বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের উত্তর আকাখাজানা গ্রামে প্রবাসীদের উদ্যোগে ১৭৩ পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার উত্তর আকাখাজানা দাখিল মাদ্রাসার হলরুমে বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উত্তর আকাখাজানা গ্রামের বিশিষ্ট মুরব্বি হাজী মাহমদ আলীর সভাপতিত্বে ও সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য এবং দৈনিক শ্যামল সিলেটের প্রধান আলোকচিত্রি সাংবাদিক মাহমুদ হোসেনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি সাবেক মেম্বার আব্দুল মালিক, বিশিষ্ট মুরব্বি খলিল আহমদ, উত্তর আকাখাজানা মাদ্রাসার অর্থ সম্পাদক শিব্বির আহমেদ, ৪ নং ওয়ার্ড মেম্বার দেলওয়ার হোসেন, ব্যবসায়ী মনসুর আহমেদ, সিদ্দিকুর রহমান, উত্তর আকাখাজানা প্রবাস সংঘের সভাপতি জুবের আহমেদ, ক্লাবের সহ-সভাপতি আতিকুর রহমানসহ নেতৃবৃন্দ।
প্রবাসীদের কষ্টার্জিত অর্থ এবং এই উপহারগুলো মাহে রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনে গরিব অসহায় মানুষের কাছে পৌছে দেয়া হচ্ছে জানিয়ে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, প্রবাসীদের এই খাদ্য সামগ্রী এবং নগদ অর্থ গরিবের মুখে হাসি ফুটিয়েছে। উত্তর আকাখাজানা দাখিল মাদ্রাসার হল রুমে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী প্রস্তুত করে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেয়া হয়।