এস ডি সুব্রত::
২:১২ অপরাহ্ণ
জোছনার কবি দেওয়ান মমিনুল মউজদীন
" মৃত্যু- ক্ষুধা- ভালোবাসা খেলা করে উত্তর হাওয়ায় ।
হাওয়ায় হাওয়ায় উড়ে রাতের আকাশ
প্লাবনের গান বাজে শিরায় স্নায়ুতে ।
একজোড়া কালো চোখ বসে থাকে যে শহরে
অপেক্ষার প্রদীপ জ্বালিয়ে
সে শহর ছেড়ে আমি পালাব কোথায় ?"
( ভালোবাসার শহর -- দেওয়ান মমিনুল মউজদীন)
দেওয়ান মমিনুল মউজদীন ১৯৫৫ সালের ২৯শে আগষ্ট সুনামগঞ্জ শহরের এক বিখ্যাত জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি মরমী কবি দেওয়ান হাসন রাজার প্রপৌত্র। তিনি একাধারে একজন কবি ও প্রতিবাদী রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। তিনি তরুণ বয়সে সুনামগঞ্জ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি সুনামগঞ্জ পৌরসভার তিনবারের নির্বাচিত পৌর-চেয়ারম্যান ছিলেন । মরমী কবি মমিনুল মউজদীন জোছনার কবি হিসেবে পরিচিত। জ্যোৎস্না রাতে শহরের সব সড়কবাতি নিভিয়ে বিদ্যুৎ সাশ্রয় করতেন। পাশাপাশি সবাইকে জ্যোৎস্না উদযাপনের সুযোগ তৈরি করে দিতেন। তার এমন উদ্যোগের ফলে দেশের নানা প্রান্ত থেকে সুনামগঞ্জে জ্যোৎস্না দেখতে ভিড় জমাতেন অনেকেই। তখন সুনামগঞ্জ শহর জোছনার শহর হিসেবে সারা দেশে পরিচিতি লাভ করে । মমিনুল মউজদীন স্মরণে ২০০৭ বছরের ৮ ডিসেম্বর সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে সর্বদলীয় নাগরিক শোকসভা হয়েছিল। বৃহৎ পরিসরে আয়োজিত সেই শোকসভায় যোগ দিয়েছিলেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের তৎকালীন জাতীয় নেতারাও। তাদের দেওয়া ভাষণ সংকলিত করে মাহদীয়া ক্রিয়েশন নামের একটি নির্মাতা প্রতিষ্ঠান তৈরি করে ‘এক স্টেডিয়াম শোক’ নামের একটি তথ্যচিত্র। এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, কবি ও জনপ্রতিনিধি মমিনুল মউজদীন ছিলেন তরুণপ্রজন্মকে সম্মোহিত করে রাখা এক রাজনীতিবিদ। তার হাতে ছিল তরুণদের সমাজ ও রাজনীতিতে আকর্ষিত করে রাখার জাদুকরি গুণাবলী। একাধারে কবি আবার রাজনীতিবিদ। জনপ্রিয় জনপ্রতিনিধিত্বে তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী একজন। ড. আবুল ফতেহ ফাত্তাহ সমাজজীবনে ইতিবাচক প্রভাব ফেলা রাজনীতিবিদদের স্মরণ করে সমাজ অনুশীলনের আয়োজন রাজনৈতিক অঙ্গনের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে বলে মত প্রকাশ করেন।জ্যোৎস্নাবাদী সেই কবি মউজদীন এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২০০৭ সালের ১৫ নভেম্বর স্ত্রী-সন্তানসহ নিহত হন। তার অকাল মৃত্যু অপার এক শূন্যতার সৃষ্টি করেছে। যা কখনো পূরণ হওয়ার নয়।ঢাকা থেকে সুনামগঞ্জ ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের নিকট মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি, তার স্ত্রী তাহেরা চৌধুরী, ছোট ছেলে কহলিল জিবরান ও গাড়িচালক কবির মিয়া নিহত হন। গুরুতর আহত হয়েছিলেন মউজদীনের বড় ছেলে ফিদেল নাহিয়ান। সিঙ্গাপুরে দীর্ঘদিন চিকিৎসার পর তিনি সুস্থ হন। মমিনুল মউজদীনের লেখা ‘এ শহর ছেড়ে পালাব কোথায়’ ও ‘হৃদয় ভাঙার গান’ নামের দুটো জনপ্রিয় কবিতার বই রয়েছে।
"দূরের মানুষ দুরেই থাকা ভালো
সাইবেরিয়ান হাঁসের মতো দূরে
কাছে এলে দূরত্বটাই বাড়ে
দূরে গেলে বিরহের উত্তাপে
নির্বাপিত তৃষ্ণা আবার জাগে। "
(দূরের মানুষ -- দেওয়ান মমিনুল মউজদীন )
লেখক: কবি ও প্রাবন্ধিক, সুনামগঞ্জ ।
০১৭১৬৭৩৮৬৮৮ ।
sdsubrata2022@gmail.com
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
শহীদ জিয়ার দূরদর্শী নেতৃত্বেই বাংলাদেশ পুনর্গঠিত হয়েছিল:খন্দকার মুক্তাদির
শহীদ জিয়ার ৪৫ তম শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা…
চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য…
কোম্পানীগঞ্জে স'.ন্ত্রাসী হাম'লায় আ'হত শ্রমিক নেতা আবুলের মৃ'.ত্যু
হাইকোর্টের আদেশ অ'মান্য করে ঢাকাদক্ষিণ ডাকবাংলোয় মার্কেট নির্মাণ
আবুল হোসেনের উপর হাম'লার প্রতি'বাদে শ্রমিক ইউনিয়নের মান'বব'ন্ধন
জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট মহানগরের কার্যকরী কমিটি ঘোষণা
ক্ষ'তিগ্রস্ত কৃষকদের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান
গোলাপগঞ্জে গৃহবধূ মোহনার উত্তাপ না কা'টতেই ঝুমকির মৃ.'ত্যু!
ঈদ সামনে রেখে জকিগঞ্জ সীমান্তে ভা'রতীয় গরুর ‘হেল্লুছ’…
শি'শু ফাহিমার বাসায় বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির
গোলাপগঞ্জে স্ত্রী মোহনা হ.'ত্যা মাম'লায় ঘা'.তক স্বামী আ'টক
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ